একাকিত্বের অন্তরালে || পর্ব ৪ || EKAKITTER ONTORALE-4 by Fahim Rifat
৪ চৈত্রের দাবদাহ বাইরে এর মধ্যেই সাকিব আজকে দাবি করলো “চল বাইরে কিছুক্ষন ঘুরে তারপর বাসায় ফিরিবো”.. . রোদ, বৃষ্টি, ঝড় সে যাই হোক বাইরে ঘোরায় আমার না নেই। এসব অনিয়ম করার জন্য মায়ের হাতে মার খেয়েছি বেশ কয়েকবার। তাতে কি? এটাই তো মার খাওয়ার বয়স নাহলে বড় হয়ে আফসোস করবো কি নিয়ে? আমি সাকিবকে নিয়ে এলাকার আশেপাশেই ঘুরতে লাগলাম। ও যে আসলে এই এলাকার কোনো ওলিগলিই চিনে না তা বুঝতে আমার খুব একটা দেরি হলো না। একটু চিপা গলি দেখলেই ভয়ে তার অবস্থা শেষ বাসায় ফিরতে পারবে তো এই চিন্তায় কপালে ঘাম এসে যাচ্ছে। বেশ ভরসা দিয়েই ওকে নিয়ে হাটতে লাগলাম। সাকিবের আবার আমার ওপর ভরসা আছে তাই আর কিছু বলছে না। .. বেশ কিছুদূর যাওয়ার পর আমরা পৌর ভবনের সামনে গিয়ে উঠলাম। মোফাশশল শহরে নাকি সিটি কর্পোরেশন থাকে না, পৌরসভা থাকে এর সত্যতা কতটুকু আমার জানা নেই তবে লোকমুখে শুনেই বিশ্বাস করি এক রকম। . পৌরসভার সামনে একজন ভিক্ষুক দাঁড়িয়ে ছিলেন আমাদের যেতে দেখে ভিক্ষা চাইলেন। আমি ভাবতে লাগলাম লোকটার কি মাথায় ঘিলূ নাই নাকি?? আমাদের মত ৭ এ পড়া ছেলেদের কাছে ভিক্ষা চাচ্ছে আমি কি ইনকাম করি নাকি?? পরক্ষনে ভাবলাম এতো ...